পড়ে যাওয়া কলম তোলার সময় সাপের দংশন, শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাপের দংশনে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় মৃত্যু হয় তার।

এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসতঘরে শিশুটিকে সাপে দংশন করে। ঘটনার সময় হাত থেকে পড়ে যাওয়া কলম তুলতে গিয়েছিল সে।

মৃত শিশুর নাম মোসাম্মৎ হাবিবা। সে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো. হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।  

চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম বলেন, ‘মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসতঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে একটি কলম পড়ে যায়। মাটি থেকে কলম নেওয়ার সময় হাবিবাকে বিষধর সাপ কামড় দিয়ে চলে যায়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’      

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’  

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর