পটিয়া থানার ওসিকে সরাতে ১২ ঘণ্টা সময় দিল বৈষম্যবিরোধীরা

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম

১২ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের পুলিশ সুপার, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)-কে অপসারণের দাবি জানিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিক্ষোভ চলাকালে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। তবে, এর কিছুক্ষণ পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

এ সময় খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপি আমাদের কাছ থেকে তিন–চার দিনের সময় চেয়েছেন। কিন্তু আমি তাঁকে জানিয়েছি যা করার আজকের মধ্যেই করতে হবে। অন্যথায় এ সড়ক অবরোধ কর্মসূচি চলবে।’ 

এর আগে সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে পটিয়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা।

এ সময় আন্দোলনকারীরা জানান, মঙ্গলবারের পুলিশি লাঠিচার্জে তারা ক্ষুব্ধ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে পুলিশের গড়িমসি কাম্য নয়। তাই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে, মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানসহ ছয় উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।  

মঙ্গলবার রাতে জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকর দে-কে দেখতে পেয়ে তাঁকে আটক করে পটিয়া থানায় সোপর্দ করে। তবে, ওই নেতার নামে কোনো মামলা না থাকায় তাঁকে আটক করতে চায়নি পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ ১৫ জন আহত হন। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ।

এর প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে পটিয়া থানা ঘেরাও, পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে বিক্ষোভ থেকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আলটিমেটাম দেওয়া হয়।

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর