ফেনীতে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার পরিবার

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি ৩০ হাজার পরিবার। বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকার জলাবদ্ধতা কমেনি। তবে আজ বুধবার সকালে নদীর পানি প্রায় ৬৭ সেন্টিমিটার কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

উজানের ঢলে সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে উঠায় মঙ্গলবার রাতে ভেঙে যায় পরশুরামের জঙ্গলঘোনা, অলকা ও শালধর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাতেও দেখা দেয় ভাঙন।

নদী দুটির বাঁধ ভেঙ্গে ফেনীর নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি ৩০ হাজারের বেশি পরিবার। উজানের ঢলে ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে গেছে। বন্ধ পরশুরাম থেকে মুন্সিরহাট যান চলাচল। 

এদিকে, ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় মোট ১৩১টি স্কুল ও স্থাপনায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

এদিকে, বুধবার সকালে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি কমে বিপৎসীমার ৭০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবেশ বন্ধ হলে বাঁধের ভাঙ্গা স্থান দ্রুত মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী আকতার হোসেন মজুমদার বলেন, ‘বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমলে আমরা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরুপণ করব এবং একইসঙ্গে বাঁধগুলো মেরামত করব।’

এদিকে, খাগড়াছড়িতে ভারী বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে মেরুংয়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কে পানি ওঠায় অনেক এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর