হামলাকারী পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে: ইমাম পরিষদ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমানের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ইমাম পরিষদ। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন মসজিদের ইমামেরা।

তাদের দাবি, হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। যারা হামলাকারীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান নিয়েছে, তাদেরও শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ ফরিদী, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা লেয়াকত হোসাইন।

এদিকে হামলাকারী বিল্লাল হোসেন শনিবার চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি এ স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। এর আগে শহরে জেলা জামায়াতের নেতারা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।

শুক্রবার চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজে ইমামতি করেন মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। জুমার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিল্লাল হোসেন। যার কারণে নামাজ শেষে মসজিদের ভেতরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের ওপর হামলা চালান বিল্লাল। এতে খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মাথায় মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলে জানান ছেলে তাকি।

রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের প্রাণহানি হয়েছে। এতে করে গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর