পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে লাঞ্ছিতের অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

ফেনীতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী সুমন হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক যুবদল নেতা মো. সায়েম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। আজ শনিবার বিকেলে পরশুরাম উত্তর বাজার এলাকায় ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পরশুরাম উত্তর বাজারের ব্যবসায়ী সুমনের অভিযোগ, বকেয়া টাকা চাওয়াতে দক্ষিণ কোলাপাড়া ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সায়েম ও তাঁর ভাতিজা ফয়সালসহ কয়েকজন তাঁকে বেধড়ক মারধর করেন।

গতকাল সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাবেক যুবদল নেতা সায়েম ও তাঁর ভাতিজা ফয়সালসহ কয়েকজন ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেছেন। একপর্যায়ে মারতে মারতে তাঁর গায়ের পোশাক খুলে নিতেও দেখা যায়। তারপরও তারা ক্ষান্ত হচ্ছেন না। বার বার টেনে-হিচড়ে সুমনকে দোকান থেকে বের করার চেষ্টা করছেন। 

ভুক্তভোগী সুমন হোসেন জানান, বর্তমানে তিনি পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী। পরিবারের সাথে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় সম্পৃক্ত যুবদলের ওয়ার্ড সভাপতি মো. সায়েমকে গত ২৫ জুন দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে পরশুরাম পৌর যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক যুবদল নেতা মো. সায়েমের মুঠোফোনে বার বার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

পরশুরাম পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েমকে গত ২৫ জুন অর্থাৎ ১৭ দিন আগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হাকিম বলেন, ‘ব্যবসায়ীকে লাঞ্ছিতের ঘটনা আমরা শুনেছি। তবে, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর