লক্ষ্মীপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল ডোবায়

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০১:২৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে মো. হারুন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদি গ্রামের জবেদ আলী চৌকিদার বাড়ির সুপারি বাগানের ডোবায় মরদেহটি পাওয়া যায়। 

মো. হারুন ওই গ্রামের আতরেজ্জামানের ছেলে। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পেশায় রাজমিস্ত্রি হারুনের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের ছেলে আবদুর রহিম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গ্রামের লোকজন সকালে বাড়ির পাশে সুপারি বাগানের ডোবায় বাবার মরদেহ দেখতে পেয়ে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাবার শরীরে কোনো আঘাতের চি‎হ্ন দেখা যায়নি।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চি‎হ্ন পাওয়া যায়নি। মুখে বিষ জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর