লক্ষ্মীপুরে বিষপানে প্রাণ গেল মা-মেয়ের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:১৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে মা-মেয়ে মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পারিবারিক কলহ এবং বড় মেয়ের সঙ্গে ঝগড়ার জেরে শিশুসন্তান মা তাসলিমা বেগম বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার বিকেলে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে উপজেলার চরবংশীতে এই ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষি গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ীর কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও মেয়ে মিতু আক্তার (২)। 

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে চরলক্ষি গ্রামের আবদুল করিমের ছেলে মাহফুজ আলমের সঙ্গে বড় মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে হয়। সেই সংসারে স্বামী সঙ্গে মনোমালিন্য চলছিল সাবিনা আক্তারের। এ নিয়ে পরিবারের সাথে প্রায়ই ঝগড়া হতো বড় মেয়ে সাবিনা আক্তারের। এর মধ্যে সাবিনা আক্তার পরকীয়া জড়িয়ে পড়েন। এর জেরে গত একমাস ধরে মা ও বড় মেয়ের ঝগড়া চলছে। মেয়েকে নিষেধ করার পরেও সে পরকীয়া বন্ধ করেনি।

মঙ্গলবার সকালে মা ও মেয়ের ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বসতঘরের পাশে ধান খেতে গিয়ে তাসলিমা বেগম তার এক শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। এ সময় আশপাশের লোকজন লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর মা ও শিশু কন্যার মৃত্যু হয়। পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার জন্য বড় মেয়ে সাবিনা আক্তারকে দায়ী করেছেন বাবা সাহাবুদ্দিন মাঝির।

রায়পুরের দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বড় মেয়ের পরকীয়ার কারণে মা ও শিশু সন্তান বিষপানে আত্মহত্যা করল। আইনেই বড় মেয়ের বিচার হবে।’

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল মান্নান। ওসি বলেন, ‘পারিবারিক কলহের জেরে মা ও বড় মেয়ের পরকীয়ার জেরে শিশু সন্তান ও মা বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এরপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর