শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না: নাসির উদ্দিন

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম

সরকারকে শিক্ষার্থীদের বিরুদ্ধে না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালীতে এনসিপির আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের এই আহ্বান জানান তিনি। 

বিকেলে আসরের নামাজের পর নোয়াখালী জেলা মডেল মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ছাড়াও দলটির কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত শেষে নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘স্টুডেন্টরা দাবি তুলেছে আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। সাথে সাথে আমরা গতকালকে রাত থেকে দেখলাম একটা অনাহুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে, আমরা তাদের সাথে সংহতি জানিয়েছিলাম এবং আগামীকালকেও পরীক্ষা স্থগিত। কিন্তু আমরা বর্তমান সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা সেদিকে যায় তাদের সাথে আমাদের ওইদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো, সেগুলো তদন্ত সাপেক্ষে মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর