ফেনীতে বিএনপি নেতার ওপর হামলা, হাতের আঙুল বিচ্ছিন্ন 

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

ফেনীর ফুলগাজীতে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় নিজ দোকানে তাঁর ওপর হামলা হয়। হামলায় মীরুর বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

মীর হোসেন মীরুর বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকায়। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তাঁর নিজ দোকানে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তাঁর ওপর হামলা চালায়। সেখান থেকে উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মীরুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মীর হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্ব ছিল। এসব দ্বন্দ্বের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, ‘মীরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় তাঁর দুই হাতের বাহু ও তালু আঘাতপ্রাপ্ত হয়েছে। শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে।’

ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে হামলা করেছে এই বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর