চাঁদপুরে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিষধর কোবরা সাপের দংশনে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে, শুক্রবার দিনগত রাতে মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে সাপের দংশনের শিকার হন এই গৃহবধূ। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী এবং চার মেয়ে ও এক ছেলে সন্তানের মা ছিলেন। তাঁর ছেলে প্রবাসে থাকেন।

নিহতের মেয়ে নাছিমা বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে (নিহতের নাতিনি) শুক্রবার রাতে আঙুর ফল খাওয়ার সময় একটা আঙুর হাত থেকে পড়ে খাটের নিচে চলে যায়। সেটি আমার মা খাটের নিচ থেকে আনতে গেলে কোবরা সাপ তাঁকে কামড় দেয়।’

নাছিমা আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আমার মাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’

প্রতিবেশী আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথেই সাপে কাটা রানু বেগমের মৃত্যু হয়। আজ সকাল ৯টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর স্বামী ৩ বছর আগে মারা গেছেন।’

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
লোডিং...

এলাকার খবর