খেলায় জয়ী হয়ে ফেরার পথে পিকআপ পুকুরে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১২:২৯ এএম

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল খেলায় জয়ী হয়ে উল্লাস করে ফেরার পথে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ইমন নামের এক শিক্ষার্থীরা মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।

বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ইমন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা সফিউল্লাহ কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের গাড়িচালক বলে জানা গেছে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাকশিমুল গ্রামবাসীর আয়োজনে এলইডি কাপ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে বাকশিমুল গ্রাম বনাম পার্শ্ববর্তী হরিপুর গ্রাম। খেলায় হরিপুর গ্রাম জয়লাভ করার পর ওই গ্রামের সমর্থকেরা একটি পিকআপ ভ্যানে করে উল্লাস করতে করতে গ্রামের দিকে রওনা হয়। এ সময় বাকশিমুল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া ১৫ থেকে ২০ জন আহত হয়।

হরিপুর গ্রামের বাসিন্দা লোকমান খান জানান, খেলা শেষে তারা আনন্দ করে বাড়ি ফিরছিল। এ সময় পিকআপটি পুকুরে পড়ে যায়। স্থানীয়তের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এরমধ্যে ১০ থেকে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ছাড়াও দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর