নোয়াখালীতে আগুনে পুড়ল কারখানাসহ ৩০টিরও বেশি দোকান

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র সেবারহাট বাজারে অগ্নিকাণ্ডে উৎপাদনমুখী কারখানাসহ ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার মধ্যরাতে বাজারের মহিব উল্যাহর প্লাইউড ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে নোয়াখালী ও ফেনী থেকে ফায়ার সার্ভিসসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থল গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তাদের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দের সঙ্গে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। মুহুর্তের মধ্যে মহিব উল্যাহর প্লাইউডের পুরো ফ্যাক্টরিসহ আশপাশের প্রায় ৩০টির মতো দোকান ও ব্যাংক বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নোয়াখালী ও ফেনী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির হিসেবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর