ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে চলাচল বন্ধ

বিচ্ছিন্ন ১১ কোচ রেখেই ছুটল ট্রেন, পরক্ষণেই ইঞ্জিন বিকল  

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম

চট্রগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে গেছে। সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের বগির সংযোগের কাপলিঙ্ক ভেঙে এ পরিস্থিতি হয়। 
 
দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিনের সাথে পাঁচটি ও পেছনে ১১টি কোচ থেকে যায়। পাঁচ কোচ নিয়েই সামনে চলে যায় ট্রেন। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই হুড়াহুড়ি করে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন। 

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে ইঞ্জিনসহ পাঁচ কোচ  নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রেনটির ইঞ্জিন আশুগঞ্জ মেঘনা নদীর ওপর রেল ব্রিজে বিকল হয়ে পড়ে। এতে  ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।     

ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম বলেন, ‘‘আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে মহানগর এক্সপ্রেসের ‘ট’ ও ‘ঠ’ কোচের মাঝখানের কাপলিঙ্ক ভেঙে গেছে। এতে কোচগুলো আলাদা হয়ে যায়। পেছনের ১১টি কোচ ছাড়াই ট্রেনটি ইঞ্জিনসহ পাঁচটি কোচ নিয়ে আশুগঞ্জ প্রবেশ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’’  

আশুগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ১১টি কোচ কর্ণফুলি ট্রেনের ইঞ্জিন দিয়ে আশুগঞ্জ স্টেশনে আনা হচ্ছে। এছাড়া ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর