বান্দরবানে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম

বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্ত আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাবে চত্বরে ‘বান্দরবান সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, রুমা উপজেলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার ও ধর্ষণের ঘটনাকে সামাজিক সালিসি মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী পাড়ার কারবারি, হেডম্যান, ওই ওয়ার্ডের মেম্বারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে চনুমং মারমা তাঁর বক্তব্যে বলেন, ‘ধর্ষণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তার পাশাপাশি ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনাকে সামাজিক সালিসির মাধ্যমে ধামাচাপা দেওয়া চেষ্টাকারীদেরকেও আইনের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উম্যাচিং মারমা, ডলুপাড়ার মেম্বার চাইউগ্য মার্মা, তংপ্রু পাড়ার কারবারি অংচ মার্মাসহ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, পাঁচজনকে আসামি করে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর দুজন আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর