পাহাড় ধসের বড় ঝুঁকিতে কক্সবাজার

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম

অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের বড় ঝুঁকিতে রয়েছে কক্সবাজার। রোববার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চল ছাড়াও বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববারের পর কয়েকদিন বিরতি দিয়ে আবারও বৃষ্টির শঙ্কা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় আছে। যার প্রভাবে ঝরছে বৃষ্টি। 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের বড় ঝুঁকিতে রয়েছে কক্সবাজার। রোববার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি কিছুটা কম, তবে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।

৭২ ঘণ্টা পর বৃষ্টি কমে আসবে। এরপর তিনদিন বিরতি দিয়ে আবারও বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় ২৬১ মিলিমিটার।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর