ফেনীতে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম

ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর বন্দর মার্কেট এলাকায় কালিদাস পাহালিয়া নদীর নবাবপুর ব্রিজের তলদেশ থেকে নদী ভাঙন রোধে বালু ভরাটের কথা বলে বাণিজ্যিকভাবে ১৫দিন ধরে তোলার অভিযোগ উঠেছে। এতে হুমকিতে পড়েছে নবাবপুর সেতু ও তার তলদেশ এবং আশপাশের রাস্তা। এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

অভিযোগ উঠেছে, নদীর গতিপথ পরিবর্তন প্রকল্পের আওতায় ড্রেজিংয়ে ও বালু উত্তোলনে অনিয়ম করে আশপাশের বিভিন্ন ব্যাক্তির জমি, পুকুর, জলাশয় ভরাট করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল আলম জহির। এ বিষয়ে ইউনিয়নবাসী পক্ষে নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভূঁইয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জহিরুল আলম জহির।

অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) রোমেন শর্মা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাদের উপস্থিতিতে ইউনিয়ন চেয়ারম্যান সমর্থিত বিএনপির নেতা-কর্মী ও অভিযোগকারীদের পক্ষের বিএনপি নেতা-কর্মীরা একে অপরের সঙ্গে বাকবিতন্ডায় ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নবাবপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ব্রিজের তলদেশে বিভিন্ন অংশ ভেঙে গেছে, নদী ভাঙনের ফলে আশপাশের রাস্তা ও বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে বাঁকা নদী সোজাকরণের লক্ষ্যে নদীর পাশে চর কেটে গতিপথ পরিবর্তন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে বালু উত্তোলন করা হচ্ছে। এতে অতিরিক্ত বালু উত্তোলনের অভিযোগে পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তা। এছাড়াও উত্তোলিত বালু দিয়ে আশপাশের বিভিন্ন বাড়িঘর, পুকুর ও বিভিন্ন জমি ভরাট করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব জমি, পুকুর টাকার বিনিময়ে ভরাট করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সালা উদ্দিনের বাড়ির পুকুর ভরাট ১০ লাখ ৪৭হাজার টাকার, শিরিন আক্তারের বাবার ২৫০ শতক জমি বালু ভরাট, মো. এমরান হোসেন প্রকাশ রোমের পুকুর ভরাট করা হয়েছে। এছাড়াও ৩০ শতকের ১৫ফুট গভীর পুকুর ভরাট, প্রায় ৮০ শতক জমি ভরাট করে তৈরি করা হয়েছ বালু মহাল।

স্থানীয় আব্দুল হাই নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমার ২১ ডেসিমেল জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, এতে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি এটির প্রতিকার চাই। আমাদের জিজ্ঞাসা করেনি, বলেনি। না বলেই জায়গা ভরাট করে ফেলেছে। যেখান থেকে বালু নেওয়ার কথা সেখান থেকে কাটছে না। আমার মতো এমন অনেকের জমি নষ্ট হচ্ছে।’

এ বিষয়ে অভিযোগ দায়েরকারী জহির উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমি ইউনিয়নের সর্বসাধারণের পক্ষে অভিযোগ করেছি। বালু উত্তোলনে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী বাঁকাকরণের সিদ্ধান্ত হয়েছে, চর কাটার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ফরহাদনগরের সাবেক চেয়ারম্যান বাচ্চু ও নবাবপুরের চেয়ারম্যান জহিরের যৌথ তত্ত্বাবধানে বালু উত্তোলন করছে। চর না কেটে তারা নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করে টাকার বিনিময়ে আশপাশে জমি পুকুর ভরাট করছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সরাসরি টেন্ডারের মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো হোক, এতে এলাকাবাসী উপকৃত হবে।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহির। তিনি বলেন, ‘সরকার ৩৪ হাজার ঘণফুট ড্রেজিং করার অনুমতি দিয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এ জায়গাটি সরেজমিনে দেখে বালু উত্তোলনের নির্দেশনা দিয়েছেন নদী ভাঙন রোধ করার জন্য। অবৈধভাবে কোনো বালু উত্তোলন করা হয়নি, কেউ প্রমাণ করতে পারলে আমি সেটির দায় নেব। বালুগুলো উত্তোলন করে জমা রাখা হচ্ছে, তাই আশপাশের জায়গা ভরাট হচ্ছে। আমাদের আরও জায়গা প্রয়োজন কারণ আরও অন্তত ২৫ হাজার ঘনফুট বালু উত্তোলন করা হবে। আমরা পাইপ দিয়ে বালু নিয়ে যাচ্ছি, বালু মহালের আশপাশে পানির স্রোতের কারণে অন্যান্য জায়গা ভরাট হচ্ছে। এ জায়গাগুলো ভাড়া নেওয়া হয়েছে। আমি শুধুমাত্র তদারকি করছি, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।’

অন্যদিকে আরেক অভিযুক্ত ফরহাদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু বলেন, ‘এখানে আমার কোনো স্বার্থ নেই। এখানে উত্তোলনের কাজে যে বোটগুলো ব্যবহার হচ্ছে সরঞ্জামগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আমি ভাড়া দিয়েছি। সেটি আমি তদারকি করছি। সরকার বাঁকা নদী সোজা করার লক্ষ্যে নির্দেশনা দিয়েছে, সে বালুগুলো উত্তোলন করে এক জায়গায় রাখা হচ্ছে। সে বালু সরকার কি করবে তারাই জানে।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) রোমেন শর্মা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি বালু উত্তোলন করে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে। সেজন্য আমরা সরেজমিনে দেখেছি পরবর্তীতে আরও অভিজ্ঞরা আসবে কোনো অনিয়ম হয়েছে কিনা, পরবর্তীতে এ বিষয়ে জেলা প্রশাসককে আমরা প্রতিবেদন দেব।’

তিনি বলেন, ‘এখানে নদী ভাঙন রোধে নাব্যতা ফিরিয়ে আনার জন্য চর কাটার অনুমোদন দেওয়া হয়েছিল।  এখানে অন্যকোনো স্বার্থ আছে কিনা, সরকারি টাকায় অন্যকেও লাভবান হচ্ছে কিনা, পাশাপাশি যারা অভিযোগ করেছে তাদের স্বার্থ আছে কিনা সেটিও আমরা দেখব। যদি কোনো অনিয়ম পাই, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর