ফেনীতে সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুজন নিহত 

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

ফেনীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কালিরহাট ও সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এসব ঘটনা হয়। 

নিহতরা হলো– ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের মকবুল আহমেদের ছেলে তোফায়েল আহমেদ (৫৫) ও ফাজিলপুরের রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন সোহাগ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর কালিরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী তোফায়েল আহমেদের মৃত্যু হয়।

এদিন রাত ১০টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় কথা কাটাকাটির জের ধরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তি আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আকস্মিক ছুরিকাঘাত করে হত্যা করেছে। এরশাদ কয়েকদিন আগেই কারাগার থেকে বের হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’ 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন সুজন বলেন, ‘নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’    

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ আবদুল কাদির বলেন, ‘সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর