ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জের 

ইউএনওকে অপহরণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার ভাইসহ ৭ জনের নামে মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা করা হয়েছে। ইউএনওর গাড়ি চালক মো. জীবন মিয়া (৩২) বাদী হয়ে এই মামলা করেন।

আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি–তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় পাশের উপজেলা ভৈরবের বিএনপি সভাপতি রফিকুল ইসলামের ভাই মো. তারেক মিয়াসহ (৫০) ৭ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলো– ভৈরব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি রাজু আহমেদ (৪০), ভৈরব উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুল হক ইমন (৪২), মো. লাদেন (২৮), মো. মানিক মিয়া (২৫), মো. মাসুদ মোল্লা (৩৮) ও মো. সোহান মিয়া (৩৬)।

এর আগে, আজ সকালে মেঘনা নদীর আশুগঞ্জের সীমানার ভেতরে এসে অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলো– কিশোরগঞ্জের ভৈরবের আব্দুর রশিদের ছেলে আহমদ আলী ও নরসিংদীর রায়পুরা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে আমজাদ হোসেন। এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয়। সেসময় সেখানে অভিযানে থাকা ইউএনও এবং তার সঙ্গে থাকা লোকজনের ওপর চড়াও হয় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা। 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া বলেন, ‘মেঘনা নদীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব অংশে পৃথক দুটি বালু মহাল ইজারা দেওয়া হয়েছে। আমি ও ভৈরবের ইউএনও তাদের সীমানা ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছি। অভিযোগ ছিল আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছে রাতের আঁধারে। কিন্তু নিয়ম অনুযায়ী সরকারি কোনো স্থাপনার এক কিলোমিটারের ভেতরে কেউ বালু উত্তোলন করতে পারে না। সেই তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে আমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে এর সত্যতা পাওয়া যায়।’ 

ইউএনও আরও বলেন, ‘ভৈরবের ইজারাদার আশুগঞ্জের অংশে বৈদ্যুতিক টাওয়ারের কাছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। সেখান থেকে ৫টি ড্রেজার ও ৫ টি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি দুজনকে একবছর করে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত থেকে ফেরার পথে ইজারাদার ও ভৈরব উপজেলা বিএনপির সভাপতির ভাই তারেকের নেতৃত্বে ৭/৮ জন স্পিডবোট দিয়ে এসে আমি যে ড্রেজারে ছিলাম সেটিসহ আমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ড্রেজারের সাথে লাগানো স্পিডবোট দিয়ে আমরা চলে আসি। তারা জব্দ করা একটি ড্রেজার ও দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমরা আশুগঞ্জ থানায় মামলা জমা জমা দিয়েছি।’ 

মামলার অভিযোগে বলা হয়, অভিযানে জব্দকৃত প্রতিটি ড্রেজার ও বান্ধহেডে একজন করে পুলিশ ও আনসার সদস্য রেখে এগুলোকে আশুগঞ্জ তীরে আনা হচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার, পুলিশের এএসআই, এটিএন বাংলার সাংবাদিক ইসহাক সুমন ও মামলার বাদী গাড়িচালক মো. জীবন মিয়া সবার পেছনে থাকা মো. মামুন মিয়ার মালিকানাধীন 'মরিয়ম' নামের ড্রেজারে ছিলেন। ড্রেজারটি আশুগঞ্জ নদী তীরের কাছাকাছি আসার পর তারেকের নেতৃত্বে অন্যরা একটি স্পিডবোটে করে এসে ওই ড্রেজারে ওঠে। তারা জোরপূর্বক ড্রেজারটি ভৈরবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মো. রাজু মিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ তার সংঙ্গীদের হত্যার হুমকি দেয় এবং ভৈরব থেকে লোক এনে  ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্ব্যবহার করে এবং জব্দকৃত দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। তাদের মারমুখী আচরণে আমরা ভীত হয়ে আমাদের সাথে থাকা স্পিডবোটে করে আশুগঞ্জে ফিরে আসি। এরপর জব্দকৃত ‘মরিয়ম’ নামের ড্রেজারটি ছিনিয়ে নিয়ে যায়। 

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর