ফেনী সীমান্তে বিজিবির কাছে দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন। 

বিজিবি জানায়, গত ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির মজুমদারহাট বিওপি এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় গতকাল বুধবার দিবাগত রাতে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে দুই নারীকে হস্তান্তর করা হয়। 

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাদের আটক করেছিল। পরে বিজিবির মধ্যস্থতায় দুজনকে ফেরত আনা হয়েছে।’

এ বিষয়ে পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ জানান, ওই দুজনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর