স্বামীর মৃত্যুর ১০ মিনিট পর চলে গেলেন স্ত্রীও, একই সময় জানাজা 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মৃত্যুর পরক্ষণেই স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই দম্পতি হলেন উপজেলার কেশারপাড়া ইউনিয়নের উন্দানিয়া গ্রামের হাজী আব্দুজ জব্বার ভূঞা বাড়ির ছায়দুল হক (৬২) ও বিবি মরিয়ম (৫৫)।

শুক্রবার সকাল ৯টার দিকে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছায়েদুল হক বুকে ব্যথা অনুভব করলে স্ত্রী বিবি মরিয়ম তাকে স্থানীয় কানকিরহাট বাজারে পল্লীচিকিৎসক রতন সূত্রধরের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ছায়েদুল হকের মৃত্যু হয়েছে বলে জানানো হয় তাকে। এরপর স্বামীর মরদেহ নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে রওনা দেন বিবি মরিয়ম। ১০/১২ মিনিটের মধ্যে ইজিবাইকের মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইজিবাইক চালক দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যান।’

পারিবারিক সূত্রে জানা গেছে, বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে অন্ধ ছিলেন। তবুও স্বামীর প্রতি তার ভালোবাসা ও নির্ভরশীলতা ছিল অপরিসীম। জীবনের শেষ মুহূর্তেও যেন সেই বন্ধন ছিন্ন হয়নি। মূলত স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ছায়দুল হক–বিবি মরিয়ম দম্পতির ছয় ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাদের ছেলে মো. মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার সকাল ৯টার দিকে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাবা–মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর