কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যা: এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা আক্তার হত্যার প্রতিবাদে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা দাবি, গত ১২ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের উন্মোচনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করছে। 

এর আগে গতকাল জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ শিক্ষার্থীদের জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তারা বেশ কয়েকটি ক্লু নিয়ে কাজ করছেন। পুলিশ ছাড়াও পিবিআই, গোয়েন্দা পুলিশ ও  র‍্যাব এই ঘটনা তদন্তে কাজ করছে। 

গতকাল সোমবার কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার নেলি কটেজ নামক বাড়ির দোতলা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আফরিনের বড় ভাই ফয়সাল বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর