সাংবাদিকের ওপর হামলা ঘটনায় প্রধান আসামিসহ ২ জন কারাগারে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

নওগাঁয় ডিবিসির সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে মহাদেপুর আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ তাদের কারাগারে পাঠানের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন- কনক ও মোকাব্বের হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে আজ দুইজন আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নম্বর আসামি কনক ও ৮ নম্বর আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরও দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২৭ আগস্ট বিকেল ৫টায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাংবাদিক এ কে সাজু বাদী হয়ে মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর