ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের ৩ কোচ বিচ্ছিন্ন, এক ঘণ্টার দুর্ভোগ যাত্রীদের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের কাপলিং হুক ভেঙে পেছনের দিকের তিনটি কোচ বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা হয়।

এ দুর্ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভেোগ পোহাতে হয়। রেলওয়ের কারিগরি টিম কাপলিং হুক মেরামত করলে এক ঘণ্টার বেশি সময় পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে স্টেশনে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় আপ লাইন ও ডাউন লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান বলেন, ‘সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে তিনটি কোচ বিচ্ছিন্ন হয়ে যায়।’

সহকারী স্টেশন মাস্টার আরও বলেন, ‘একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগযোগ স্বাভাবিক ছিল। পরে কারিগরি টিমকে খবর দেওয়া হলে তারা কাপলিং হুক মেরামত শেষে ১টা ৫ মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর