ডাকসু-জাকসুর পর্যালোচনায় চাকসু নির্বাচন করতে চায় কমিশন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

ডাকসু ও জাকসু নির্বাচন পর্যালোচনা করে চাকসু নির্বাচন করতে চায় কমিশন। বিতর্ক ও সমালোচনা-মুক্ত রাখতে ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা- সবকিছু লাইভ সম্প্রচারের পরিকল্পনা কর্তৃপক্ষের। সেই সঙ্গে আবাসিক হলের পরিবর্তে কেন্দ্র করা হবে বিভিন্ন অনুষদে।

ডাকসু এবং জাকসুর ভোট গণনা ও ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। অভিযোগ তোলেন অনেক প্রার্থী। 

তবে চাকসু নির্বাচনে বিতর্ক ও সমালোচনা থেকে দূরে থাকতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট দেওয়া থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কেন্দ্রের বাইরে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। 

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমরা চিন্তা করেছি যে ভোটগ্রহণ শুরু থেকে অর্থাৎ সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে গণনা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বাইরে এলইডির ব্যবস্থা করব। এতে কেন্দ্রের ভেতরে কী হচ্ছে সেটা শিক্ষার্থীদের দেখার সুযোগ থাকছে।’ 

আবাসিক হলের পরিবর্তে অনুষদগুলোতেই করা হচ্ছে ভোটকেন্দ্র। ২৭ হাজার ৬৩৪ জন ভোটারের জন্য কেন্দ্র থাকবে ১৪টি। ভোট গ্রহণ সহজ করতে ও অনাবাসিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এমন বন্দোবস্ত, বলছে নির্বাচন কমিশন। 

চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আমাদের প্রার্থীদের সিলেকশন হওয়ার পরে আমরা বুঝবো যে কয়জন প্রার্থীর জন্য কয়টা ব্যালট লাগবে। সে ব্যালটগুলো আমরা ইনডিভিজ্যুয়াল করে ফেলব। ফলে শর্টিং করতে সহজ হবে এবং ভোট গণনা তাড়াতাড়ি হবে।’

সবশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। ৩৪ বছর পর এবার ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর