খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

জেলা প্রশাসক বলেন, ‘যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পরিবারের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনবার্সন করার উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।’

ইফতেখারুল ইসলাম খন্দকার আরও বলেন, ‘অবরোধকারীদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হয়। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।’

এ সময় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। এ সময় খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ।

এদিকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো জারি অব্যাহত রয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজনজন হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখনো থমথমে।  

পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসার পর্যটকেরা বেশি দুর্ভোগ রয়েছে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছে তারা। জেলা প্রশাসক জানিয়েছেন, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর