ধর্মীয় আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে প্রবারণা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম

খাগড়াছড়ির বিভিন্ন বিহারে ধর্মীয় আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নানান রঙে।

দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় আজ সোমবার সকাল থেকে প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পতাকা উদ্বোধন, প্রদীপ প্রজ্জ্বলন, ফুলপূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন ভক্তরা। আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা সভা।

খাগড়াছড়ি জেলা সদর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা থেরো বলেন, ‘বুদ্ধ সমাজের মধ্যে প্রবারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। সকলের কায়িক মন বাসনা পূরণ, ভুল-ত্রুটি সংশোধন, একে অপরকে ক্ষমা, মৈত্রী নিয়ে থাকাটাই হচ্ছে প্রবারণা। এক কথায় কোনো হিংসা-বিদ্বেষ যাতে না থাকে এবং সকল প্রাণী সুখী হয়। জগতের সকল প্রাণী যেন সুখী হয় সেটিই প্রবারণার মূল উদ্দেশ্য। আজ স্থবির-মহাস্থবির বরণ, পাশাপাশি বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান। চুরাশি হাজার ত্রিপিটকের উদ্দেশ্যে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।’

প্রবারণা পূর্ণনাম উপলক্ষে বিহারে আসা সুমেধ চাকমা বলেন, ‘আমাদের ধর্মীয় প্রধান উৎসব প্রবারণা। আজ এখানে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানো হবে। বিভিন্ন দান করা হবে। আজ থেকে পাহাড়ে মাসব্যাপী কঠিন চিবর দানোৎসব শুরু হবে।’

চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর