কক্সবাজারে শান্তিপূর্ণভাবে কল্প জাহাজ ভাসানো সম্পন্ন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার সদরের কবিতা চত্বর এলাকায় মঙ্গলবার কল্প জাহাজ ভাসানো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেল ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলার মোট ৮টি বৌদ্ধ বিহার সম্মিলিতভাবে ৩টি কল্প জাহাজ যথাযথ ধর্মীয় মর্যাদায় সমুদ্রে ভাসায়। 

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়েছে, আনুমানিক ১০ হাজার ভক্তের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সন্ধ্যা ৬টায় সম্পন্ন হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের ফলে কোনো প্রকার অপ্রীতিকর বা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের প্রতিটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর