নোয়াখালীতে প্রথমবারের মতো লাইভ ল্যাপারোস্কোপিক হার্নিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

নোয়াখালীতে প্রথমবারের মতো লাইভ ল্যাপারোস্কোপিক হার্নিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় ওয়ার্কশপ উদ্বোধন করেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশ (এসইএলএসবি) এর আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহিদুল হক। 

বিশেষ অতিথি ও চিফ সার্জন হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশ এর সদস্যসচিব অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া ও নোয়াখালী মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় ওয়ার্কশপের লোকাল অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন, সদস্যসচিব ও হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. কামরুজ্জামানসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সার্জন এবং নোয়াখালী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওয়ার্কশপে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের বিনামূল্যে সার্জারি সেবা প্রদান করা হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্মশালাটিতে সাইন্টিফিক পার্টনার হিসেবে কারিগরি সহায়তা প্রদান করে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর