খাগড়াছড়িতে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম

খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্য থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানার একটি দল ঝোপের মধ্যে পড়া থাকা অবস্থায় একটি বিস্ফোরক সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এটি উদ্ধার করা হয়।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোনো সংস্থার বা কারা বহন করেছে তা জানতে তদন্ত চলছে।

তবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেন তিনি।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর