জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের মরদেহ ২০ ঘণ্টা পর দাফন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ ২০ ঘণ্টা পর দাফনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপ মরদেহ দাফন করা হয়।

মৃত নারীর নাম আমেনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের প্রয়াত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে মারা যান আমেনা বেগম।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত্যুর পর আমেনা বেগমের মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নেওয়া হয়। তবে দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তুমুল বিরোধ দেখা দেয়। সাইফুল্লাহর বিরুদ্ধে মায়ের নামে থাকা জমি লিখে নেওয়ার অভিযোগ করেন নজিব উল্ল্যাহ। এর জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মায়ের মরদেহ সামনে রেখে দুই ভাই হাতাহাতিতেও জড়ান। মায়ের দাফন সম্পন্ন করতে বাধা দেওয়া হয়। 

খবর পেয়ে আজ ঘটনাস্থলে যান বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি জানান, প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে সম্মত হন দুই ভাই। দুপুর সোয়া দুইটায় স্বামীর কবরের পাশে আমেনা বেগমকে দাফন করা হয়। দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।   

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর