দেবিদ্বারের ভাঙা সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা দেখে সড়কের গর্তে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন। তার এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।

এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভাঙা সড়কে জমে আছে পানি। সেই সড়কে একটি পলিথিনের প্যাকেটে থেকে মাছের পোনা নিয়ে সেগুলো সড়কের গর্তে জমে থাকা পানিতে ছাড়েন হাসনাত আবদুল্লাহ। সে সময় স্থানীয় বাসিন্দারাও তার সঙ্গে ছিলেন। 

দেবিদ্বার-চান্দিনা সড়কটি কেবল দুটি উপজেলাকে যুক্ত করেনি, এটি ঢাকা-চট্টগ্রাম এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগকারী হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে।

সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ডুবে থাকায় সড়কটি যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহানোর পাশাপাশি নিয়মিত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এই সড়কে দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুও হয়েছে।

প্রতিবাদের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই সড়কে মানুষ আসা-যাওয়া করে। কয়েক দিন আগে এই সড়কে একটা ছেলে মারা গেছে। সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন। মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।’

হাসনাত আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন। তাতে যদি কিছু হয়!’ 

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর