নোয়াখালীতে পিকআপের চাপায় নিহত ১, আহত ৩

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পিকআপের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ অপর তিনজন আহত হন।

গতকাল মঙ্গলবার বিকেলে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বেগমগঞ্জের পলোয়ানপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিনা আক্তার (৫৫) চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের প্রয়াত হুমায়ূন কবিরের স্ত্রী। বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বোন তিনি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, অটোরিকশাটি আমিন বাজার থেকে চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দেয়। মুহূর্তের মধ্যে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী হাসিনা আক্তার নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হন।

ওসি আরও জানান, আহতদেরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পরই পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর