চাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৭ হাজার ৭১৭ জন।

এর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদ কেন্দ্রে ৪ হাজার ৩৬ জন ভোটারের মধ্যে ২ হাজার ৯০৮ জন, বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৪ হাজার ৫৫৮ জনের মধ্যে ৩ হাজার ৯৯ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে ৭ হাজার ৬৮ জনের মধ্যে ৪ হাজার ২৭৯ জন, সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৬ হাজার ৬০৪ জনের মধ্যে ৩ হাজার ৭৭৩ জন এবং কলা ও মানববিদ্যা অনুষদ কেন্দ্রে ৫ হাজার ২৬৩ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬১৯ জন ভোট দিয়েছেন।

এ ছাড়া চাকসু ভবনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কেন্দ্রে ৭৮ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘সবগুলো কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৫১৬ জন ভোটার ছিল। এর মধ্যে ১৭ হাজার ৭১৭ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ৬৫ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর