কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮.৮৬

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৪৮.৮৬ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে, জিপিএ-৫ ও পাসের হারে বেশি সাফল্য পেয়েছে। ৯টি কলেজে কেউ পাস করেনি, ৫টি কলেজে শতভাগ পাস।

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন বা ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সকাল ১০টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, এ বছর বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে ১৬ হাজার ২৫১ জন পাস করেছে। যা পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ। মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন। পাসের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ। এ ছাড়া বিজনেস স্টাডিজে (ব্যবসায় শিক্ষা) অংশ নেয় ২৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী, এর মধ্যে ১১ হাজার ৮১৬ জন পাস করেছে। যা ৪৩ দশমিক ৯০ শতাংশ।

এর আগে এই বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ এবং এবার ২০২৫ সালে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যা গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে কম।

তবে এবছরের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এবারের ফলে ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের জিপিএ-৫ এর সংখ্যা ৯৫৮টি আর এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৪৯ জন মেয়ে শিক্ষার্থী। 

এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজে কেউ পাস করেনি। অপরদিকে শতভাগ পাস করেছে ৫টি কলেজ।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর