খাগড়াছড়ি ঘুরতে যাওয়া শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়া এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামের মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়া এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এই দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় ধর্ষণ মামলা করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যায়। এ সময় লিটন ত্রিপুরা তাদেরকে অনুসরণ করেন। আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল চালক লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করে। এরপর তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ 

এদিকে গত সোমবার মাটিরাঙা ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পলাতক আসামী সুমন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর