নোয়াখালীতে মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ, সহপাঠী আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদরাসার আবাসিক কক্ষে নাজিম উদ্দিন (১৩) নামে এক ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ সহপাঠী আবু সাইদকে ছুরিসহ আটক করেছে। ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাদরাসার আবাসিক কক্ষে এক ছাত্রকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে মাদরাসার দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবু সাইদ (১৬) নামে ওই ছাত্রের এক সহপাঠীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ছোরা জব্দ করে পুলিশ।

নিহত নাজিম উদ্দিন (১৩) সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লাহ ছেলে। সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাট্রা গ্রামের আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফনুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন তিনি (নাজিম)। আটক আবু সাইদ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, নিহত নাজিম হেফজ বিভাগের ২২ পারা হাফেজ ছিলেন। অন্যদিকে আবু সাঈদ ২৩ পারা হাফেজ। কয়েকদিন আগে টুপি পরা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে মাদরাসার শিক্ষকগণ তাদের দুজনকে বুঝিয়ে বিষয়টি মীমাংসা করেন। পরে রোববার রাতে প্রতিদিনের মতো মাদরাসার আবাসিক কক্ষে ছাত্র ও শিক্ষক ঘুমিয়ে পড়লে ভোর রাতের দিকে নাজিমকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর মাদরাসার লোকজন আবু সাইদকে আটক করে।

মো. মনির হোসেন আরও জানান, আবু সাইদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর