জোর করে আত্মীয়ের বাড়ি থেকে বন্ধুর স্ত্রীকে আনতে গিয়ে পিটুনিতে আহত ৩ যুবক

লক্ষ্মীপুরের কমলনগরে আত্মীয়ের বাড়ি থেকে বন্ধুর স্ত্রীকে জোর করে আনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে পিটুনির শিকার হন তিন যুবক। পুলিশ তাঁদের আটক করেছে, স্বামী পালিয়ে গেছেন।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে আত্মীয়ের বাড়ি থেকে জোর করে বন্ধুর স্ত্রীকে আনতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন তিন যুবক। তাঁদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক তিন যুবকের সঙ্গে ওই নারীর স্বামীও ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।

গতকাল রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিন নম্বর চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন–উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শহীদনগর এলাকার আবুল কাশেমের ছেলে মাইনউদ্দিন (২১), মো. কামাল হোসেনের ছেলে মো. ফরহাদ (১৯) ও রিপনের ছেলে ফারুক প্রকাশ (সুকু) (১৮)। তাঁরা তিনজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, আটক তিন যুবকের বন্ধু হেলাল উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। এ কারণে স্ত্রী তাঁর বাবার বাড়িতেই থাকতেন। এরইমধ্যে রোববার সন্ধ্যায় স্ত্রী তাঁর আত্মীয় রফিক মিকারের বাড়িতে বেড়াতে যান। খবর পেয়ে রাতে স্ত্রীকে আনতে বন্ধুদের নিয়ে ওই আত্মীয়ের বাড়িতে যান হেলাল উদ্দিন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জোর করে স্ত্রীকে ঘর থেকে তুলে আনার চেষ্টা করেন তাঁরা। এ সময় স্ত্রীর চিৎকারে মুহূর্তেই ‘ডাকাত পড়েছে’ বলে চারদিকে চিৎকার শুরু হয়। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেন মুয়াজ্জিন। আশপাশের লোকজন ছুটে এলে স্বামী হেলাল উদ্দিন দৌড়ে পালিয়ে যান। তবে অপর তিন যুবক (বন্ধু) আটক ও পিটুনির শিকার হন।

আটক তিনজনের একজন মো. মাইনউদ্দিন জানান, তাঁরা তিনজন চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শহীদনগর এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। হেলাল তাঁদের বন্ধু। হেলাল তাঁর স্ত্রীকে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে নিতে বন্ধু হিসেবে তাঁদেরকে সঙ্গে এনেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে। পরবর্তীতে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর