মাদকমুক্ত সমাজ গড়তে রাজনীতিবিদদের সঙ্গে আলেমদেরও এগিয়ে আসতে হবে: এ্যানি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে রাজনীতিবিদদের সঙ্গে আলেম-ওলামাদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরে  শানে-সাহাবা খতিব ফাউন্ডেশনের ইমাম-খতিব কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

এ্যানি বলেন, ‘দেশের প্রতিটি প্রান্তরে মাদকের বিস্তার লাভ করছে। মাদকের কারণে যুব সমাজ ও উঠতি বয়সী তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এটা থেকে সমাজকে রক্ষা করতে হবে। এটার জন্য বড় ভূমিকা রাখতে হবে ইমাম ও খতিবদের। রাজনীতিবিদদের সাথে আলেম ও ওলামাদের এগিয়ে আসতে হবে। সবার প্রচেষ্টা সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।’

বিএনপির এই নেতা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, দমন-পীড়ন থেকে রেহাই পায়নি এদেশের ইমাম, খতিব, আলেম ও ওলামারা। সমাজে মানবতার কল্যাণে কাজ করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য আলেম ও ওলামাদের ভূমিকা অপরিসীম। ইসলামের আলোকে সমাজে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। তাহলে সমাজে অশান্তি-হানাহানি ও মারামারি দূর হবে।’

এ্যানি আরও বলেন, ‘রাষ্ট্রের সংস্কার করি, যত রাজনীতি সংস্কার করি বা নাগরিক উন্নয়নের কথাই বলি। যদি সমাজে সম্মান না থাকে, তাহলে লাভ হবে কি? আমরা অনেক পিছিয়ে যাবো। তাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই, দেখতে চাই। ইমাম-খতিবরাই পারেন অন্ধকার থেকে সমাজকে আলোর পথে নিয়ে যেতে।’

এ সময় আরও বক্তব্য রাখেন শানে-সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্যাহ তারেকী, টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, মাওলানা মুজাহিদুল হক ও মাওলানা হাবিব উল্যাহসহ অনেকে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর