খাগড়াছড়িতে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়িতে প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীছড়ির রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এই কর্মকর্তা বলেন, জব্দকৃত কাঠের মধ্যে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহন বা কর্তনের জন্য নিয়ম মেনে জোত পারমিট নিতে হয়। জোত পারমিট ছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। এসব কাঠের জোত পারমিট নেওয়া হয়নি। 

এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানায়, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর