রাউজানে মিলল বিপুল অস্ত্র, গ্রেপ্তার ২

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব–৭ এর অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র। এছাড়াও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি রামদা ও চাপাতি। এ ঘটনায় আটকরা হলেন কামাল উদ্দিন ও সোহেল।

র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগস্টের পর খুনোখুনি আর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাউজান উপজেলা। গত কয়েক মাসে রাউজানে ১৭ জন খুন হয়েছেন, যার মধ্যে ১২ জনই বিএনপি ও যুবদলের। এখানে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা–পাল্টা হামলা নিত্যনৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই এ অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযানের সময় স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়। মূলত চাঁদাবাজী ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে বলে জানায় র‍্যাব।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বেলা পৌনে...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর