চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম

চট্টগ্রামের রাউজানের বিএনপি কর্মী আব্দুল হাকিমকে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার ঘটনায় ছয়জনকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নোয়াপাড়া এলাকা ও আশেপাশের এলালায় একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

এরমধ্যে রোববার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে চালানো অভিযানে ২ জনসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে হাকিমকে হত্যায় ব্যবহার বিদেশি পিস্তল, বিদেশি রিভলভার ও গুলি। এছাড়াও হত্যার সময় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘গত রাতে ২ জন এবং আগে আরও ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি আমরা।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিকেলে হাটহাজারীর মদুনাঘাট সেতুর কাছে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় চলন্তগাড়িতে থাকা রাউজান ইউনিয়ন বিএনপি কর্মী আব্দুল হাকিমকে।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর