পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। 

নিহতরা হলো– উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মো. মিলনের ছেলে সোহেব (২৩) ও শাহ আলমের ছেলে ফাহিম (২৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহেব ও ফাহিম মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে জেলা শহর মাইজদী যাচ্ছিল। পথে বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় এক নারী হঠাৎ সড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলচালক সোহেব নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে নিহত হন চালক সোহেব।

মোটরসাইকেলের পেছনে থাকা ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।’ 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয়...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক...
ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর