চাঁদপুরে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রুস্তমপুর এলাকায় চা বিক্রির টাকা ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৯ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির মাহমুদুল হাসানের ছেলে। তিনি উপজেলা বিভিন্ন দোকানে বেঙ্গল কোম্পানি চা পাতা বিক্রি করতেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রুহুল আমিন চা বিক্রির টাকা সংগ্রহ করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় তিনি তাদের পিছু নিয়ে ডাকাত বলে চিৎকার করেন। তার ডাকে আশপাশের দুই একজনকে এগিয়ে আসতে দেখে ডাকাত সদস্যরা রুহুল আমিনকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর