ফেনীতে নাশকতার পরিকল্পনার সন্দেহে আটক ৬

ফেনীর মহিপাল এলাকায় নাশকতার পরিকল্পনার সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তাদের মোবাইলে মিছিলের ছবি পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্তাধীন।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

ফেনীতে নাশকতার পরিকল্পনার সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের মহিপাল এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালীর বসুরহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (১৯), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমির হোসেন জিহাদ (১৯), ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর এলাকার আবুল হাশেমের ছেলে আবুল হোসেন শান্ত (১৯), দাগনভূঞা উপজেলার জগতপুর এলাকার সাহাব উদ্দিনের ছেলে নাদিমুর রহমান তাসিফ (১৯), সোনাগাজীর উত্তর চর মজলিশপুর এলাকার মো. মফিজের ছেলে জহিরুল ইসলাম রিফাত (১৯) ও একই এলাকার ইসরাফিলের ছেলে শাহাদাত হোসেন (১৯)। তারা রঙ মিস্ত্রি, ইলেকট্রিক, গাড়ি চালক ও ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মহিপাল এলাকায় স্থানীয়রা নাশকতার পরিকল্পনার সন্দেহে ৬ জনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

আটক আরিফ হোসেনের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছেলে আমার সঙ্গে ইলেকট্রিকের কাজ করে। সর্বশেষ বুধবার রাত ১০টার দিকে ফোনকলে বন্ধুর জন্মদিন পালনের জন্য ফেনী অবস্থান করছে বলে জানায়। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে আমি বিএনপির কর্মী হিসেবে মাঝেমধ্যে বিএনপির দলীয় কর্মসূচিতে যাই।’

আটক জহিরুল ইসলাম রিফাতের বাবা মো. মফিজ বলেন, ‘আমি রিকশা চালিয়ে করে খাই। ছেলে কোনো রাজনীতি করতে না। সে দাগনভূঞার পাকিস্তান বাজারে ফার্নিচার দোকানে নকশার কাজ করে। আমরা খেটে-খাওয়া মানুষ, এসব রাজনীতি বুঝি না।’

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আটকদের মোবাইলে মিছিলের ছবি পাওয়া গেছে। নাশকতার সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। আইনানুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর