চট্টগ্রামে শটগান-ককটেলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে শটগান ও ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার রাতে কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে শটগান ও ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার রাতে উপজেলার ১ নম্বর কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হসেন (৪২)। তাঁরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ।

ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা থেকে একটি শটগান, চারটি ককটেল, একটি শটগান অ্যামোনিশান, চারটি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিগত সময়ের জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মতো অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, বিগত কয়েক দিন ধরে তাঁরা সাম্প্রতিক পরিস্থিতিতে নাশকতার পরিকল্পনা করছিলেন। জব্দকৃত মালামালসহ তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর