ছাত্রদলে যোগ দিলেন শিবিরের সাবেক নেতাসহ ৩০ কর্মী-সমর্থক 

খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল ৩০ জন কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা ছাত্রদলে যোগদান করেন।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল ৩০ জন কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা ছাত্রদলে যোগদান করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশসহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘ইসলামী ছাত্র শিবিরের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ঠিকানায় এসেছে।

তিনি আরও বলেন, ‘‘নতুন সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গঠনে ভূমিকা রাখবে।’’

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশ বলেন, ‘রোববার রাতে সাবেক শিবির নেতা মো. রুবেলের নেতৃত্বে ৩০ জন নেতা-কর্মী ছাত্রদলে যোগ দেয়।’

মো. রুবেল জানান, ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর কিছু বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। ছাত্রদলে যোগদানের পর তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

রুবেল পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

খাগড়াছড়ি আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী বলেন, ‘রুবেল একসময় ছাত্র শিবিরের সাথে জড়িত থাকলেও এক বছরের বেশি সময় ধরে সে ছাত্র শিবিরের সাথে নেই। তাকে বিভিন্ন অভিযোগ ২০২৪ সালের মে মাসে শিবির থেকে বহিষ্কার করা হয়েছে। হাতে গোনা কয়েকজন বিএনপিতে যোগ করলেও এতে নির্বাচনে আমাদের দলের কোনো ক্ষতি হবে না।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর