আমি চোখের পানি ফেললে লুলা হয়ে যাবা: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

নির্বাচন প্রভাবিত করতে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার বক্তব্য দিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতে আবারও চট্টগ্রামের সাবেক এমপি ও নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

নির্বাচন প্রভাবিত করতে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার বক্তব্য দিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতে আবারও চট্টগ্রামের সাবেক এমপি ও নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। 

গতকাল বুধবার একটি রাজনৈতিক প্রচারণায় সময় তিনি এই বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে উপস্থিত মানুষদের উদ্দেশ্য করে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘তেরিবেরি করো না, আমি যদি চোখের পানি ফেলি তাহলে তোমরা লুলা হয়ে যাবা।’

তিনি বলেন, ‘আমি বড় কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খাটছি। আমি টাকা পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, কাপড় চাই নাই, পরিবার-পরিজন চাই নাই...। মুরুব্বি ভাই-বোনরা মেহেরবানি করে আমাদের জামায়াতে ইসলামীকে...। আমরা স্বার্থপর না, আমরা সম্পত্তি জব্দ করতে আসি নাই।’

এ সময় তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি যখন এমপি ছিলাম তখন এক খণ্ড জমি নেই নাই, অ্যাকাউন্টে টাকাও রাখি নাই।’

সম্প্রতি চট্টগ্রামেই এক রাজনৈতিক সভায় পুলিশ ও প্রশাসনকে নিয়ে শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করে। অবশ্য পরে তিনি দাবি করেন, বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে।

জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে সে সময় জানিয়েছিল, এই বক্তব্য শাহজাহান চৌধুরীর নিজস্ব, দলের নয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর