শীতের শুরুতে চট্টগ্রামে ধুলার দাপট

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

শীতের শুরুতে চট্টগ্রামে বেড়েছে ধুলার দাপট। যত্রতত্র খোঁড়াখুঁড়ি, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়াসহ নানা কারণে দূষণ আরও বাড়িয়েছে। এতে নগরীতে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। নগরীর বাতাসে ধূলিকণা সহনীয় মাত্রার কয়েকগুণ ছাড়িয়ে গেছে।

বৃষ্টি কম হওয়ায় বাতাস অনেকটাই শুষ্ক। এতে চট্টগ্রামে বেড়েছে ধুলার দাপট। 

শুষ্ক মৌসুমে যত্রতত্র খোঁড়াখুঁড়ি, নির্মাণকাজের কারণে ধুলা আরও বেড়েছে। পাশাপাশি অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়াসহ নানা কারণে চট্টগ্রামে বায়ুদূষণ বাড়ছে। এতে দেখা দিচ্ছে শ্বাসকষ্টসহ নানা রোগ।

চট্টগ্রাম বক্ষব্যাধী ক্লিনিকের কনসালটেন্ট নাজমুল হাসনাইন নওশাদ জানান, ২০২৪ সালে শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৫২০ জন। আর চলতি বছরের এখন পর্যন্ত ৯ হাজার ১৬৬ জন। 

পরিবেশবিদ প্রফেসর মুহাম্মদ ইদ্রিস বলেন, ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বাতাসে ধূলিকণার সহনীয় মাত্রা ০-৫০ পিএম। কিন্তু চট্টগ্রামে এর মাত্রা নানা সময়ে দেড় শ কিংবা দুই শ ছাড়িয়েছে।’

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, ‘নগরীতে বায়ু দূষণ সহনীয় রাখতে অভিযান পরিচালনাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।’

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর