কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া যেন ভুতুড়ে এলাকা!

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

সাড়ে চারশ কোটি টাকার কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া এখন ভুতুড়ে এলাকা। বিলাসবহুল বাংলো, কনভেনশন সেন্টার, সুইমিং পুলসহ বিভিন্ন বিনোদন সুবিধা পড়ে আছে অযত্ন-অবহেলায়। বিলাসবহুল এই সার্ভিস এরিয়া ঠিক কেন তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তরও দিতে পরাছেন না কেউ। লোকসান কমাতে এই স্থাপনাটি আন্তর্জাতিক পর্যটকনির্ভর বাণিজ্যিক ব্যবহারের পরিকল্পনায় এগোচ্ছে সেতু বিভাগ। 

কর্ণফুলী টানেল নির্মাণের সময় দক্ষিণ পাড়ে আনোয়ারার পারকী বিচ এলাকায় গড়ে তোলা হয় সার্ভিস এরিয়া। ৭৪ একর জায়গাজুড়ে সাড়ে ৪০০ কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে বিলাসবহুল ৩০টি বাংলো। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য নির্মিত এই অতিথিশালা ঘিরে সুইমিংপুল, কনভেশন সেন্টার, দৃষ্টিনন্দন মসজিদসহ আছে আরও নানা স্থাপনা।  

তবে উদ্বোধনের পর থেকে অলস পড়ে আছে এই স্থাপনা। আয় নেই, অথচ বিশাল ব্যয়ের এই প্রকল্প দেখাশোনায় নিয়োজিত শতাধিক জনবল। আছে বিদ্যুৎ খরচসহ রক্ষণাবেক্ষণের বিপুল ব্যয়। সেতু বিভাগের অধীনে থাকা টানেলের সাথে এই সার্ভিস এরিয়া এখন যেন গলার কাঁটা। 
 
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রেস্ট হাউস করা হয়েছে। হেলিপ্যাড আছে। ইন্টারন্যাশনাল সুইমিং পুল আছে। কোনো ব্যবহার নেই।
 
ক্রমবর্ধমান লোকসান কমাতে টানেলের সার্ভিস এরিয়ার এসব স্থাপনাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে বাণিজ্যিক খাতে ৩০ বছরের ইজারা দেওয়ার পরিকল্পনা সেতু বিভাগের। চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক দরপত্রে ৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চলছে যাচাই-বাছাই। আগামী বছরের শুরুতে ইজারা সম্পন্ন করতে চায় সেতু বিভাগ। 
  
সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, দুটি প্রতিষ্ঠান দরপত্র সাবমিট করেছে। যাচাই–বাছাই চলছে। 
 
টানেলের মতো ব্যয় বহুল প্রকল্পে কেন এত বিশাল পরিসরের সার্ভিস এরিয়া, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এখন ইজারা দেওয়া হলেও সরকারের স্বার্থ নিশ্চিতের পরামর্শ তাদের।  
 
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, ‘আমাদের বেশিরভাগ বেসরকারিকরণ করা হয় ব্যবসায়ীদের স্বার্থে। এমন যদি হয় তাহলে বলব আগে একটি কু–উদ্দেশ্য এটি বানানো হয়েছে, আর এখন আরেকটি কু–উদ্দেশ্যে এটি ভাড়া দেওয়া হচ্ছে।’ 
 
চুক্তি অনুযায়ী ইজারাদার প্রতিষ্ঠান টানেলের সার্ভিস স্থাপনা পরিচালনাও রক্ষণাবেক্ষণ করবে। বার্ষিক ন্যূনতম ভাড়া পরিশোধ করবে ৪ কিস্তিতে। ২০২৩ সালের অক্টোবরে কর্ণফুলী টানেল চালু হলেও এর ব্যবহার খবুই কম। দিনে লোকসান ২৭ লাখ টাকা।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর