অবশেষে সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

আজ সকালে সরকারিভাবে দেওয়া ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশ যাত্রীদের কঠোর যাচাই-বাছাই করে জাহাজে তুলে দেয়।

 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের অনুমতি পাওয়ার একমাস পর অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এসব জাহাজে প্রায় ১১শ পর্যটক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের পর্যটন সেল।

এর আগে, আজ সকালে সরকারিভাবে দেওয়া ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশ যাত্রীদের কঠোর যাচাই-বাছাই করে জাহাজে তুলে দেয়।

সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাটে পরিদর্শনে এসে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, যারা ভ্রমণে যাচ্ছেন তাদের অবশ্যই নীতিমালা অনুসরণ করতে হবে। দ্বীপের ক্ষতি হোক এমন কোনো কাজ করা থেকে পর্যটকদের বিরত থাকার অনুরোধ জেলা প্রশাসকের।

সেন্টমার্টিনে রাত্রিযাপনের বিষয়ে জেলা প্রশাসক জানান, টিকিট ও ট্রাভেল পাস অনলাইনে কেটেই যেতে হবে এবং প্রবেশপথে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা হচ্ছে, যাতে নির্ধারিত সংখ্যার বেশি পর্যটক দ্বীপে প্রবেশ না করতে পারে। আর যারা ভ্রমণে যাচ্ছে তারা রাত্রিযাপনের সুযোগ পাবে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘পর্যটকদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ঘাটে, প্রতিটি জাহাজে এবং সেন্টমার্টিনে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে।’

ঢাকা থেকে ভ্রমনে আসা পর্যটক আরাফাত বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্তকে সাদুবাদ জানাই। তবে ভ্রমণের সময়সীমা বাড়ালে পর্যটকেরা আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবে।’

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, ‘জাহাজগুলো কঠোর নজরদারিতে থাকবে এবং দৈনিক দুই হাজারের বেশি পর্যটক যেতে দেওয়া হবে না। নুনিয়ারছড়া ও সেন্টমার্টিন জেটিঘাটে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত তাদের দায়িত্ব পালন করবেন।’

এদিকে  আরও চারটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। প্রশাসনের অনুমতি পেলেই ধাপে ধাপে সেগুলোও কক্সবাজার–সেন্টমার্টিন নৌ রুটে চলাচল করবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস নুনিয়ারছড়া ঘাট থেকেই পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে আবার টানা ৯ মাস সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ভ্রমণ সময়সূচি ও পর্যটকসংখ্যা এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

সরকারি নির্দেশনা বলা হয়েছে, রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ যেকোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ থাকবে।

ভ্রমণকালে পলিথিন বহন করা যাবে না। একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ বা ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজেদের পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘‘কর্ণফুলী এক্সপ্রেস’, ‘এমভি বারো আউলিয়া’ ও ‘কেয়ারি সিন্দাবাদ’– এই তিনটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিনের পথে যাত্রা করেন।’ 

হোসাইন ইসলাম বাহাদুর আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে রুটটি বন্ধ থাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার দুই মাস আমরা ব্যবসা চালানোর চেষ্টা করব। সরকার যদি আরও কিছু সময় রাত্রিযাপনের অনুমতি দিত, তাহলে ক্ষতি কিছুটা পুষিয়ে যেতে পারত।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর